শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দুই দিন পর পুঁজিবাজারে উত্থান

নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই কর্মদিবস দরপতনের পর সূচকের উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন সূচকে পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

এর আগের অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কর্মদিবস (রবি ও সোমবার) দুদিন দেশের পুঁজিবাজারে দরপতন হয়। মঙ্গলবার দামি ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার সূচক তেজিভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল লেনদেনের প্রথম পর্যায় পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। ফলে এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের ২৪ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৪৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৯৬০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয় ৬৬২ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ।

মঙ্গলবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, রবি আজিয়াটা, তিতাস গ্যাস, ফুওয়াং ফুড, গ্রামীণফোন,বিএসসি, ইন্ট্রাকো, শাইনপুকুর সিরামিক, ফরচুন সু এবং জেএমআই হসপিটালের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪১ লাখ ২০ হাজার ৪৬২ টাকা। এর আগের লেনদেন হয়েছিল ২৮ কোটি ৩৯ লাখ ১৯ হাজার ৪০৪ টাকা।

সম্পর্কিত খবর