শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দুই দশকের ভাঙা সম্পর্ক জোড়া, বিয়ে করলেন বেন-জেনিফার

দুই দশক আগে চুটিয়ে প্রেমের পর বাগদান করেছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। কিছুদিন না যেতেই আংটি খুলে ফেলেন। এরপর তাদের জীবনে এসেছে একাধিক প্রেম, বিয়ে! কিন্তু মুছে যায়নি পুরোনো প্রেম। তাই বুঝি, সম্পর্ক ভাঙার ১৮ বছর পর বিয়ে করলেন হলিউড জুটি।

গত বছর মনোমালিন্য মিটিয়ে ফের সম্পর্কে জড়ান দুই তারকা। শনিবার (১৬ জুলাই) আইনি মতে লাস ভেগাসে বিয়ে করেন তারা। এরপর নিজের পদবি পরিবর্তনও করেন নায়িকা, জেনিফার লোপেজ থেকে তিনি এখন জেনিফার অ্যাফ্লেক।

২০০২ সালে আংটি বদল করেছিলেন জেনিফার ও বেন। কিন্তু এর এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন দুই তারকা। এনগেজমেন্ট ভাঙার পর দুজনেই সম্পর্কে জড়ান অন্য ব্যক্তির সঙ্গে। বিয়ে করেন এবং তাদের সন্তানও রয়েছে। এরপরই গত এপ্রিলে ফের একে অপরের সঙ্গে আংটি বদল করেন। ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের পুরোনো প্রেমই ফিরে আসে নতুন রূপে।

জেনিফারের হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপোলটাউন অভিনেত্রীর ব্রাইডাল লুকের কিছু ঝলক শেয়ার করেছে ইনস্টাগ্রামে। সাদা রঙের গাউনে জেনিফারের লুক ছিল নজর কাড়া।

সেই ভিডিওতেই জেনিফারকে জিজ্ঞাসা করেন ক্রিস, ‘কেমন লাগছে?’ জবাবে নায়িকা বলেন, ‘অসাধারণ। ড্রেসটি আমি গুছিয়ে রেখেছিলাম আর বিয়ের দিনে সেটাই পরছি।’

ভেগাসের একটি চ্যাপেলে বিয়ের শপথ নেন বেনিফার। এ আয়োজনে আমন্ত্রিত ছিলেন অল্প কয়েকজন কাছের মানুষ।

২০০১ সালে প্রথমবার অনস্ক্রিনে জুটি বাঁধেন বেন আফ্লেক ও জেনিফার লোপেজ। ‘গিগলি’ সিনেমায় দেখা যায় দু’জনকে। শোনা যায়, সেই সিনেমার সেটেই প্রেমে পড়েছিলেন জেনিফার ও বেন। যা অল্প সময়ের মধ্যেই প্রকাশ্যে চলে আসে। দর্শকেরা বেশ পছন্দ করতেন এই তারকা যুগলকে। কিন্তু ২০০৪ সালে আচমকা বিচ্ছেদ ঘোষণা করেন।

বেনের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিনের বন্ধু মার্ক অ্যান্টনিকে মন দেন জেনিফার। অন্যদিকে জেনিফার গার্নারের সঙ্গে সংসার পাতেন বেন। দুজনের তিন সন্তান রয়েছে। জেনিফার গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর অ্যানা দে আরমাসের প্রেমে পড়েন বেন। জেনিফার ততদিনে আবার বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের প্রেমিকা। কিন্তু ২০১৯ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পপ তারকা।

ততদিনে বেন ও অ্যানার সম্পর্কও ভেঙে গেছে। অর্থাৎ, দুজনই আবার সিঙ্গল। পুরোনো প্রেম ফের মাথা চাড়া দিয়ে ওঠে। জেনিফার ও বেনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। রেড কার্পেটেও হাসিমুখে পোজ দেন তারকা যুগল।

সম্পর্কিত খবর