down of head

দীর্ঘদিন চড়া ডিমের দাম, বেড়েছে চিনি-আটা-ময়দা

রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের ডিমের দাম চড়া। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। এর মধ্যে নতুন করে বেড়েছে চিনি, আটা ও ময়দার দাম।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মুগদা, মানিকনগর, খিলগাঁও ও মতিঝিলের বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং ডজন ডিম ১৫০ থেকে ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক বন্যায় অনেক লেয়ার খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিমের সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে।

এদিকে গত এক সপ্তাহে খোলা চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১১৫ থেকে ১২০ টাকায় উঠেছে। বাজারে মোড়কজাত চিনির সরবরাহও কমেছে।

টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে খোলা আটা ও ময়দার দাম কেজিতে প্রায় ৩ টাকা বেড়েছে। বর্তমানে খোলা আটা ৪৮-৫০ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে স্বস্তি মিলেছে কয়েকটি পণ্যে। কেজিতে ৫ টাকা কমে পেঁয়াজ ৪৫-৫০ টাকা এবং রসুন ও আমদানি করা আদার দাম প্রায় ৩০ টাকা কমেছে। বেশির ভাগ সবজির দামও ১০০ টাকার নিচে রয়েছে।

সম্পর্কিত খবর