শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দিনরাত ষড়যন্ত্র হচ্ছে, সফল হবে না

একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আরও বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশকে এগিয়ে নেওয়া তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে।

আজ রোববার দুপুরে ধামরাইয়ের বাথুলী এলাকায় ইফাদ অটোস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাতদিন ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক রয়েছে।

বছরে ১২ হাজার গাড়ি সংযোজনের লক্ষ্য নিয়ে ২০১৭ সালে ধামরাইতে ইফাদ অটোস লিমিটেডের সংযোজন কারখানা চালু হয়। কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। আধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত গাড়ি সংযোজন এবং এসি, নন-এসি বাসের বডি ও ট্রাকের কেবিন প্রস্তুত কারখানার কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর