শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দলে পদ না পেয়ে ফখরুলসহ পাঁচ নেতার বিরুদ্ধে মামলা

 

নারায়ণগঞ্জের একটি আদালতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটিরই ওয়ার্ড পর্যায়ের দুই নেতা।

গত সোমবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালতে মহানগরের ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার খান ও একই ওয়ার্ডের সাবেক যুগ্ম-সম্পাদক নূর আলম শিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালকে।

জেলা কিংবা মহানগর বিএনপির কমিটিতে পদ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই দু’জন এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) আদালত থেকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ হাতে পান মামলার বিবাদী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ অন্যরা। তাদের ১৯ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেন আদালত।

মামলার বাদী গোলজান খান জানান, দলের জেলা কমিটিতে অল্প ক’জন স্থান পেলেও মহানগরের কমিটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ নং ওয়ার্ড পর্যন্ত ১০টি ওয়ার্ডের কোনো নেতাই পদ-পদবি পাননি। এই ১০টি ওয়ার্ডের মূল দলের নেতাকর্মীরা দলীয় পদ-পদবির ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। দলের জন্য প্রাণপণ কাজ করলেও কেন্দ্রীয় নেতারা তাদের কোনো মূল্যায়ন করছেন না। তাদের পদ-পদবি যেন দেওয়া হয়, সেজন্যই এ মামলা।

সম্পর্কিত খবর