দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন মিলস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ১৪২ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সায়হাম কটন মিলস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৬২ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ০৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, সায়হাম টেক্সটাইল মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং মিলস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি।



