শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

দরপতনে শেষ হলো ঈদের আগের লেনদেন

রমজানের ঈদের আগে পুঁজিবাজারে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সর্বশেষ লেনদেন। এদিন ব্রোকার হাউজগুলো ছিল প্রায় বিনিয়োগকারী শূন্য। আর যারা এসেছেন তারা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। ফলে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

এপ্রিল ও রোজার মাসের শেষ লেনদেনের দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ১৩৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে মঙ্গল ও বুধবার সূচক সামান্য বৃদ্ধির পর আজ দরতন হলো।

লংকা বাংলা সিকিউরিটিজের কর্মকর্তা মাসুদ মিয়া বলেন, বিনিয়োগকারীরা এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত। ফলে সকাল থেকেই বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল। আজ ফোনেও শেয়ার কেনা-বেচা কম হয়েছে।

ইউসিবি ক্যাপিটালের কর্মকর্তা রানা মাসুদ ঢাকা পোস্টকে বলেন, সকালের দিকে বিনিয়েগকারীদের উপস্থিতি কিছু ছিল। কিন্তু দুপুর থেকে বিনিয়োগকারী শূন্য ছিল হাউজ। সকালে যারা এসেছিলেন বেশির ভাগই শেয়ার বিক্রি করেছে। ফলে শেয়ার বিক্রির চাপে আজ দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩৮০টি প্রতিষ্ঠানের মাত্র ২০ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৭৭২টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ৯০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪১টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৩৯ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৮৬৯ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের শেয়ার। এরপর লেনদেন হয় বেক্সিমকো লিমিটেডের শেয়ার। তারপর যথাক্রমে রয়েছে ইউনিক হোটেল, জেএমআই হসপিটাল, আইপিডিসি, বিএসসি, লাফার্জহোলসিম, প্রভাতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৩১টির। তাতে ৩৫ কোটি ২১ লাখ ২৩ হাজার ৯২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর