শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত বিএসসিসিএলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ এসএমডব্লিউ-৬ কনসোর্টিয়ামের তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ন্যূনতম বিনিয়োগ ইউনিট ১টির বদলে ২টিতে উন্নীত করতে চায়। এতে কোম্পানিটির প্রকল্প ব্যয় ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা থেকে বেড়ে ৮৭০ কোটি টাকা হবে। এ বর্ধিত বিনিয়োগের ফলে কোম্পানিটির সক্ষমতা ৬ হাজার ৬০০ গিগাবিটস পার সেকেন্ড (জিবিপিএস) থেকে ১৩ হাজার ২০০তে উন্নীত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্বের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করছে বিএসসিসিএল। এ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এরই মধ্যে এসএমডব্লিউ-৬ কনসোর্টিয়ামের ১১ এএসসি কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তির (সি অ্যান্ড এমএ) খসড়া অনুমোদন করেছে। গত বছরের ১৪ সেপ্টেম্বর ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছিল, প্রকল্প বাস্তবায়নে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সঙ্গে সরবরাহ চুক্তি স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। তখন তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬৯৩ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড নিজস্ব তহবিল থেকে ৩০০ কোটি ৮৩ লাখ ৪ হাজার টাকা ও বাকি ৩৯২ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকা সরকারের বিনিয়োগ করার কথা ছিল।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮৯ পয়সা।

সম্পর্কিত খবর