শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ইউক্রেনের কয়েকটি শহরে রুশ হামলা, লভিভে নিহত ৭

ইউক্রেনের বেশ কয়েকটি শহরের ওপর গত রাতে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

কর্মকর্তারা বলছেন, লভিভ শহরে তিনটি সামরিক স্থাপনা এবং গাড়ির টায়ার মেরামতের দোকানের ওপর চারটি রকেট এসে পড়ে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র হামলার সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে এবং শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

লভিভের সামরিক কম্যান্ডার বলছেন, কাস্পিয়ান সাগরের দিক থেকে আসা বিমান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

ইউক্রেনে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযানে এত দিন লভিভের ওপর তেমন কোনো বড় আক্রমণ হয়নি। তবে লভিভে এ আক্রমণ এমন এক সময়ে হলো- যখন গত রাতেই বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরের ওপর রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। এছাড়া রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভেতরে মোট ৩১৫টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। উত্তরের খারকিভ এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসার কাছে মিকোলায়েভের ওপরও আক্রমণ হয়েছে।

মস্কভা ডুবে যাবার প্রতিশোধ?
কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, কৃষ্ণসাগের ‘মস্কভা’ রণতরী ডুবে যাবার ঘটনার পর স্পষ্টতই এর প্রতিশোধ হিসেবে রাশিয়া প্রতিদিন ইউক্রেনের ভেতরে নানা জায়গায় বিমান হামলা চালাচ্ছে।

ইউক্রেন দাবি করেছে যে তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রই জাহাজটির ওপর আঘাত হানে, তবে রাশিয়া বলছে এক অগ্নিকাণ্ডের পরে সাগর উত্তাল থাকায় মস্কভা ডুবে গেছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের ওপর পূর্ণমাত্রার আক্রমণ চালানোর আগে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে দুর্বল করে দেবার চেষ্টা করছে রাশিয়া।

পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক এলাকার গভর্নর বলছেন, সেখানকার লক্ষ্যবস্তুগুলোর ওপর রুশ গোলাবর্ষণে কমপক্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন।

পূর্বাঞ্চলীয় ক্রেমিন্না শহর ছেড়ে পালানোর চেষ্টার সময় চারজন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় আরো একজন আহত হন।

 

 

সম্পর্কিত খবর