তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
পুঁজিবাজারে তালিকাভুক্ত এরামিট পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
একই সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।



