শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

তিন গাড়ির সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা। মুম্বাইয়ের খোপোলির কাছে মহাসড়কে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এ অভিনেত্রী।

ঘটনার পর পর দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অর্জুন কাপুরের প্রেমিকাকে। খোপোলি পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট শেষে মুম্বাই-পুণে মহাসড়ক দিয়ে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়।

মালাইকার গাড়িটি ছিল দুটি গাড়ির মাঝখানে। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হন এ অভিনেত্রী।

হরেশ কলসেকর নামের এক পুলিশ কর্মকর্তা জানান, বাকি দুটি গাড়ির চালকরা ঘটনার পর পর পালিয়ে গেছেন। গাড়ির নম্বরের ক্লু ধরে তাদের খুঁজছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, মালাইকার আঘাত অতোটা গুরুতর নয়। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

সম্পর্কিত খবর