শিরোনাম
icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে
down of head

তিন কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ফাইন্যান্স: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৮ টাকা ১০ পয়সা থেকে ৭৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০৫ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৭ টাকা ৩০ পয়সা থেকে ১৪৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সোনালী পেপার: তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৪২ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯৫ টাকা ৬০ পয়সা ও ৯৫৯ টাকা ৯০ পয়সা।

সম্পর্কিত খবর