তারেক রহমানের আবেগময় পোস্ট
বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তারেক রহমান, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিনের নির্বাসন শেষে আজ তিনি দেশে ফিরছেন।
তার আগমন ঘিরে বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকায় উৎসবমুখর পরিবেশ ও গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি।বাংলাদেশ ভ্রমণ
দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের আকাশে প্রবেশ করার পর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।
ফেসবুক পোস্টে তারেক রহমান একটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ এর আগে আজ ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ‘ফেরা’ শিরোনামে আরো একটি পোস্ট দেন। সেই ছবিতে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বসে নথি পড়তে দেখা যায়


