শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

তারুণ্যের উৎসবে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

তারুণ্যের উৎসবে যোগ দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশের সকল ব্যাংক কর্মকর্তাদের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক পরিদর্শন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার অংশগ্রহণে আগামী ৫ আগস্ট নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় দুপুর ১টার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকগুলোর পক্ষ থেকেও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানারে অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশিত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর অধিকাংশ ব্যাংক ব্যানার প্রস্তুত করেছে এবং ঢাকার প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে তারুণ্যের শক্তিকে উদ্‌যাপন ও উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন খাতের সরকারি অংশগ্রহণে সমন্বিত অংশীদারিত্বও তুলে ধরা হবে।

সম্পর্কিত খবর