down of head

ঢাকা বিপুল মাদকসহ গ্রেফতার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৪২১ পিস ইয়াবা, ১৪৬ গ্রাম ৩২২ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৫২৩ গ্রাম গাঁজা, চার বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর