শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঢাকায় এসে সড়কে প্রাণ গেল তরুণের

রাজধানীর বিমানবন্দর এলাকার সড়কে গাড়িচাপায় এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাহিমুল কবির (২০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছয়তির গ্রামে। বাবার নাম লুৎফুল কবির।

পুলিশ জানায়, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হন রাহিমুল। আহত অবস্থায় তিনি সড়কে পড়ে ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, রাহিমুলের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তাঁর নাম-পরিচয় জানা যায়। যে যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সেটিকে এখনো শনাক্ত করা যায়নি।

রাহিমুলের চাচা শামসুল হক জানান, গত শুক্রবার গ্রাম থেকে ঢাকায় আসেন রাহিমুল। তিনি চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন।

শামসুল হক জানান, রাহিমুল আগে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন। করোনাকালে তাঁর চাকরি চলে যায়। পরে তিনি গ্রামে চলে যান। নতুন করে চাকরির খোঁজে তিনি ঢাকায় এসেছিলেন। তবে তিনি ঢাকায় কার কাছে এসেছিলেন, তা জানাতে পারেননি শামসুল হক।

সম্পর্কিত খবর