শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ডিএসইতে দৈনিক গড় লেনদেন ৩১ শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি সূচকের পতন দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৩১ দশমিক ০৭ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬ দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহেও ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৪ দশমিক ৭২ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ কমে ৫ হাজার ৯৬৮ দশমিক ০৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩৬ দশমিক ০৯ পয়েন্ট বা ২ দশমিক ৭০ শতাংশ কমে এক হাজার ২৯৯ দশমিক ৮০ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪২ দশমিক ৭৬ পয়েন্ট বা ২ দশমিক ০৪ শতাংশ কমে দুই হাজার ৫১ দশমিক ৫৮ পয়েন্টে স্থির হয়। মোট ৪১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত ছিল ৩১ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১০টির। দৈনিক গড় লেনদেন হয় ৫৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৮১০ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৩১ দশমিক ০৭ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ লাখ ৭০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৫৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৫২ শতাংশ। গোল্ডেন সন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৪৭ শতাংশ। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। আরামিট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৫৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। বিডি থাই ফুড অ্যান্ড রেভারেজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭৬২ শেয়ার ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৭১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে গোল্ডেন সন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৯৮৫ শেয়ার ১২৫ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির মোট ২ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৮৯৭ শেয়ার ১১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ০১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৪ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের মোট ১৮ লাখ ২৩ হাজার ২৭৩ শেয়ার ১১০ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৯ দশমিক ২৯ শতাংশ কমেছে। এসএস স্টিল লিমিটেডের মোট ৫ কোটি ৭ লাখ ৯০ হাজার ৫৩৫ শেয়ার ৮০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৫ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ২ কোটি ৫৭ লাখ ২ হাজার ৯৫০ শেয়ার ৭১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

সম্পর্কিত খবর