ডাকসুতে প্যানেল ঘোষণা শিবিরের
কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটি ভিপি হিসেবে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদিক কায়েম ও জিএস হিসেবে ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ মনোনয়ন পেয়েছেন। এজিএস হিসেবে নির্বাচন করবেন ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ভিপি হিসেবে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদিক কায়েম ও জিএস হিসেবে ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ মনোনয়ন পেয়েছেন। এজিএস হিসেবে নির্বাচন করবেন ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
আজ(১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ।
প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি চলতি বছরের জুলাইয়ে চোখ হারান।
এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরো ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।



