শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ট্রেনে পা কাটা পড়ে ‘অতিরিক্ত রক্তক্ষরণে’ নারীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কুলাউড়া পৌর শহরের বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

কুলাউড়া রেলওয়ে থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাতটার দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বিহালা এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় রেলপথ দিয়ে যাওয়া ওই নারীর ডান পা ট্রেনে কাটা পড়ে। পরে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে রেল পুলিশের লোকজন সেখানে গিয়ে দ্রুত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পর ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাঁকে বাঁচানো যেত। কিন্তু আশপাশের কেউ কাছে যাননি। ওই নারীর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

সম্পর্কিত খবর