ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে: অর্থমন্ত্রী
বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে ট্যাক্স দিয়ে সেই টাকা বৈধ পথে দেশে ফেরত আনার সুযোগ মিলবে, আসন্ন বাজেটে এ বিষয়টি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



