শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি : ডা. জাফরুল্লাহ

টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে দ্রব্যমূল্য শ্বাসরোধকর অবস্থায় চলে গেছে। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।

সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণতি করতে ঘোষণা দিয়ে বলছি, এক কোটি লোককে টিসিবির খাবার দেবো। এটা একটা ভুল সিদ্ধান্ত।’
তিনি বলেন, আজকে বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও (প্রধানমন্ত্রী) নিশ্চয় দ্রব্যমূল্য কমাতে চান, পারছেন না। এটা আপনার ব্যর্থতা। সেখানে তাদের আক্রমণ করছেন। এটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধীদলকে আক্রমণ করছে। এসব করে কখনও টিকে থাকা যাবে না।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

সম্পর্কিত খবর