শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

টিকা ৯০ শতাংশ ঝুঁকি কমায়

করোনার টিকা নেওয়া থাকলে সংক্রমিত হওয়ার পর মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমে ৯০ শতাংশ। স্থানীয় সময় সোমবার ফ্রান্সে পরিচালিত প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলে পরিচালিত গবেষণাতেও একই ফলাফল দেখা গেছে। তবে ফ্রান্সে পরিচালিত গবেষণাটি সবচেয়ে বৃহৎ পরিসরে সম্পাদিত হয়েছে বলে দাবি করেছেন গবেষকেরা।

গবেষণাটি পরিচালনা করেছেন ইপি-ফেয়ার নামের ওষুধ নিরাপত্তাসংক্রান্ত একটি গবেষণা দল। দলটি ফ্রান্স সরকারের সঙ্গে কাজ করছে। ৫০ বছরের বেশি বয়সী ফ্রান্সের ২ কোটি ২০ লাখ মানুষের ওপর গবেষণাটি চালিয়েছে ইপি-ফেয়ার।

২০২০ সালের ডিসেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু করে ফ্রান্স। তখন থেকেই গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা শুরু হয়। টিকা নেওয়া ১ কোটি ১০ লাখ ও টিকা না নেওয়া ১ কোটি ১০ লাখ মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণায় একই এলাকা, বয়স ও লিঙ্গের টিকা নেওয়া ও না নেওয়া দুজনকে নিয়ে একটি জোড়া করা হয়। এরপর টিকা নেওয়া ব্যক্তির দ্বিতীয় ডোজ নেওয়ার দিন থেকে দুজনের ওপর নজর রাখা হয়েছে। এই নজরদারি চলেছে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত।

গবেষণায় উঠে এসেছে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর থেকে করোনায় মারাত্মকভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা ৯০ শতাংশ কমে যায়। অতিসংক্রামক ডেলটা ধরনের ক্ষেত্রেও টিকা একইভাবে কার্যকর। দেখা গেছে, করোনার টিকা ৭৫ থেকে এর বেশি বয়সীদের শরীরে ডেলটার বিরুদ্ধে ৮৪ শতাংশ সুরক্ষা দেয়। ৫০ থেকে ৭৫ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৯২ শতাংশ।

ইপি-ফেয়ারের গবেষণায় আমলে নেওয়া হয়েছে ফাইজার, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার টিকা। সেখানে দেখা গেছে, টিকা নেওয়ার পর করোনায় মারাত্মক সংক্রমণ ঠেকাতে পাঁচ মাস পর্যন্ত সুরক্ষার কমতি হয় না।

সম্পর্কিত খবর