শিরোনাম
icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি
down of head

টাকার অভাবে ছাত্রাবাসে যেতে না পারায় কলেজছাত্রের আত্মহত্যা

যশোরের মনিরামপুরে রুহুল আমিন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুহুল আমিন উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। সে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তার মা রহিমা বেগম খাবারের জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন।

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আশিকুর বলেন, অন্য কোনো কারণ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর