শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বেড়েছে আখের আবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কয়েক বছর ধরেই বাড়ছে আখের আবাদ। লাভজনক হওয়ায় অন্তত চার বছর ধরে এখানকার কৃষকরা আখ চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি বিভাগ বলছে, উপজেলাটি ধান ও পানের জন্য পরিচিত হলেও কৃষকরা এখন আখ আবাদেও যুক্ত হচ্ছেন। চলতি বছর উপজেলায় ফসলটির চাষ হয়েছে প্রায় ১৫ হেক্টর জমিতে।

উপজেলার শহর ও সংলগ্ন দৌলতপুর এলাকার কয়েকটি গ্রাম ঘুরে আখ চাষ নিয়ে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সঙ্গে। এ সময় পার্বতীপুর গ্রামের কৃষক আব্দুল বারী মন্ডল বলেন, তিনি আখ চাষ করছেন দুই বছর ধরে। হরিশপুরে তার এক আত্মীয়কে দেখে তিনি ফসলটি চাষে আগ্রহী হন। ওই আত্মীয়ের কাছ থেকে সংগ্রহ করেন বীজ। এরপর ২০১৮ সালে প্রথম ১৮ শতক জমিতে আবাদ শুরু করেন। মূলত মার্চের দিকে আখের জমি তৈরি করা হয়। আর প্রায় ১০ মাস পর আখ বিক্রির উপযুক্ত হয়। তিনি বলেন, ১৮ শতক জমিতে আখ চাষ করে তিনি এক মৌসুমে ১ লাখ টাকা লাভ করেছেন। এ বছরও তিনি সমপরিমাণ জমিতে এর আবাদ করেছেন।

হরিশপুরের বেশ কয়েকজন কৃষক জানান, ২০১৩ সালের দিকে তাদের গ্রামের নাজিম উদ্দিন ১০ শতক জমিতে আখ চাষ করেন। ভালো মুনাফা হওয়ায় এরপর প্রতি বছরই তিনি জমির পরিমাণ বৃদ্ধি করেন। বর্তমানে তাকে দেখে অনুপ্রাণিত গ্রামের অনেকেই আখ চাষ করছেন।

ওই গ্রামের কৃষক কলম আলী জানান, তার নিজের কোনো জমি নেই। ২৪ শতক জমি বর্গা নিয়ে এবার আখ চাষ করেছেন। তিনি নিজেই দোকানে এ আখ বিক্রি করেন। প্রতিটি আখ বিক্রি করেন ৪০-৫০ টাকায়। আর যারা পাইকারি হিসেবে বিক্রি করেন, তারা প্রতিটি আখে ৩০-৪০ টাকা পান।

ইতাহার আলী নামে আরেক কৃষক বলেন, বর্তমানে বাজারে ধানের দাম কম। অন্য ফসল উৎপাদন করেও কৃষক খরচ তুলতে পারছেন না। সে তুলনায় এক বিঘা জমিতে ১ লাখ টাকা খরচে ৪ লাখ টাকার আখ পাওয়া যায়। অল্প জমিতে অধিক লাভ হওয়ায় এখানকার কৃষকরা ফসলটি আবাদে ঝুঁকছেন।

আখ চাষ নিয়ে আশাবাদ ব্যক্ত করে হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরশেদ আলী চৌধুরী বলেন, মাত্র চার-পাঁচ বছরের ব্যবধানে উপজেলায় ১৫ হেক্টর জমিতে আখের আবাদ ছড়িয়ে পড়েছে। ফসলটি খুবই লাভজনক হওয়ায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকে এ বিষয়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

সম্পর্কিত খবর