শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

জ্যাকি শ্রফ ও গোবিন্দর জরিমানা

৭ বছর আগে একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং গোবিন্দা। এ বার সেই বিজ্ঞাপনের জেরই আর্থিক জরিমানার মুখে পড়তে হলো দু’জনকে।

জানা গেছে, ২০১২ সালে উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা অভিনব আগরওয়াল নামের এক আইনজীবী একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপন দেখে তাঁর বাবা ব্রিজভূষণ আগরওয়ালের জন্য সেটি অর্ডার করেছিলেন। বিজ্ঞাপনে ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী ওই সংস্থার দাবি ছিল, ১৫ দিনে ব্যাথা না সারলে টাকা ফেরত দেওয়া হবে। ওই বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ৩,৬০০ টাকা দিয়ে ওই তেল কেনেন অভিনব আগরওয়াল।

ক্রেতার দাবি, ১৫ দিনে পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হয়নি। এ দিকে ওই ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী সংস্থাও তাদের প্রতিশ্রুতি রাখেনি। বিজ্ঞাপনে টাকা ফেরানোর আশ্বাস দিলেও টাকা ফেরাতে অস্বীকার করে ওই সংস্থা। এর পরই ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন অভিনব আগরওয়াল।

সম্প্রতি ওই মামলার রায় দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। আদালত তার রায়ে ঘটনার জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত পাঁচ জনকে অর্থাৎ তেল প্রস্তুতকারী সংস্থা, সংস্থার দুই সেলিব্রিটি অ্যাম্বাসেডর গোবিন্দ এবং জ্যাকি শ্রফ, প্রচারক সংস্থা টেলিমার্ট শপিং নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক্স কমিউনিকেশনকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।

এর সঙ্গেই ক্রেতার ওই তেলের দাম বাবদ ৩,৬০০ টাকা এবং তার প্রতি বছরের ৯ শতাংশ হারে সুদ-সহ সমস্ত আইনি খরচ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর