শিরোনাম
ট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দামবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
down of head

জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা বাড়াতে চায় ইরাক

২০২৫ সালের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা বাড়িয়ে দৈনিক ৫০ লাখ ব্যারেলে উন্নীত করতে চায় ইরাক। সম্প্রতি ফ্রান্স সফরকালে দেশটির জ্বালানিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

ইরাক জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের দ্বিতীয় শীর্ষ দেশ। নিজস্ব তেল ক্ষেত্রগুলোর উন্নয়নে দেশটি বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে।

জ্বালানিমন্ত্রী ইহসান ইসমাঈল বলেন, ২০২৮ সালের মধ্যে উত্তোলন সক্ষমতা আরো বাড়িয়ে দৈনিক ৮০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশটিতে দৈনিক ৪৮ লাখ ব্যারেল উত্তোলন সক্ষমতা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা বাড়াতে ইরাক আন্তর্জাতিক কোম্পানিগুলোকে কাছে টানার চেষ্টা করছে। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ পরিস্থিতি ও জ্বালানি রূপান্তর-প্রবণতা জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ আনতে ব্যর্থ হচ্ছে।

ইরাকের প্রধান তেল উত্তোলন ক্ষেত্রগুলো টেকনিক্যাল কিছু সমস্যার কারণে চ্যালেঞ্জের মুখে। এর পরও গত এপ্রিলে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বেড়ে দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ লাখ ৩০ হাজার ব্যারেলে।

সম্পর্কিত খবর