শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২৫ ডলার দাঁড়াতে পারে

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমান অবস্থানের চেয়েও আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গতকাল এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের শীর্ষ কমোডিটি স্ট্রাটেজিস্ট জেফরি কুরি। খবর ইয়াহু ফাইন্যান্স।

গোল্ডম্যান স্যাকসের এ অর্থনীতিবিদ বলেন, দ্রুত ক্রমবর্ধমান পরিস্থিতির ফলে সৃষ্ট অনিশ্চয়তার কোনো সমাধান না হওয়া পর্যন্ত পণ্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি বাড়তে থাকবে। এ পরিস্থিতি আরো বাড়ার ফলে ইউরোপের প্রাকৃতিক গ্যাস, গম, ভুট্টা ও তেলের দাম বর্তমান উচ্চস্তর থেকে আরো বাড়তে পারে। তিনি বলেন, চলতি বছরের গ্রীষ্মে ভারসাম্য তৈরির জন্য বৈশ্বিক বাজারে যে পরিমাণ তেলের প্রয়োজন তার দাম ব্যারেলপ্রতি ১২৫ ডলার পর্যন্ত স্পর্শ করতে পারে। আমরা এ-সংক্রান্ত পরিষ্কার ঝুঁকি দেখতে পাচ্ছি। আমরা মনে করি, তেলের বৈশ্বিক বাজারে ভারসাম্য বাজার রাখতে হলে চাহিদার পরিমাণও কমিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছিল। গতকাল লন্ডন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ব্রেন্ড ক্রুডের এপ্রিল মাসের জন্য সরবরাহ মূল্য ছিল ৯৯ ডলার ৯ সেন্ট। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ডব্লিউটিআই ক্রুডের ব্যারেলপ্রতি দাম ছিল ৯৩ ডলার ২৭ সেন্ট।

সম্পর্কিত খবর