জেনিথ লাইফের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং

রাজধানীর একটি অডিটোরিয়ামে  আজ রবিবার  জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন।সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

সভায় অবলিখন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন এসভিপি ও ইনচার্জ (অবলিখন ও কাস্টমার সার্ভিস) জনাব মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দিন।

সভায় যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের মাঝে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার প্রদান করেন।

সম্পর্কিত খবর