শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছাত্রীদের জয়জয়কার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় আবারও ছেলেদের পেছনে ফেলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মেয়েরা।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছাত্রীদেরই জয়জয়কার। এটি শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্রীরা প্রায় ৬ শতাংশ এগিয়ে রয়েছে ছেলেদের চেয়ে।

শুধু পাসের হারেই নয়, সর্বোচ্চ ফল জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। এবার ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন, যেখানে ছাত্রদের মধ্যে এই সংখ্যা ৬৫ হাজার ৪১৬জন। অর্থাৎ, ৮ হাজার ২০০জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছেন ছাত্রদের চেয়ে।

উল্লেখ, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে বসেছিলেন ১৯ লাখ ৪ হাজার ৮৬জন শিক্ষার্থী। তিন হাজার ৭১৪ কেন্দ্রে ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে।

এসব পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন, ছাত্র নয় লাখ ৫১ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে ছয় লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী ও ছয় লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র পাস করেছে।

গত কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করছে। এই ধারাবাহিকতা শিক্ষার সর্বস্তরে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সাফল্যের প্রতিচ্ছবি।

শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সহযোগিতা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের ফলেই মেয়েরা শিক্ষায় এমন ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে পারছে। এই ধারা দেশের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর