শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে ২ নভেম্বর পর্যন্ত। জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম এমরুল কায়েশ অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। এদিন সকালে আদালতে আত্মসমর্পণ করে আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন।

গত মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের জন্য সকাল ১১টার দিকে তিনি আদালতে গিয়েছিলেন। তবে তিনি আত্মসমর্পণ করেননি বা জামিন চাননি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘কেন তিনি আত্মসমর্পণ করেননি বা জামিন চাননি তা জানা যায়নি।’

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আবুল কালাম আজাদকেও আসামি করে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগে এই মামলায় সাহেদ করিমসহ ৫ জনকে আসামি করা হয়েছিল। সাহেদ ছাড়া বাকি ৪ জনই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা।

তারা হলেন— অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

দুদক জানায়, ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ এই ৬ জন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করে। এ ছাড়া, সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার পর অবৈধভাবে প্রত্যেক রোগীর কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা হিসাবে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

সম্পর্কিত খবর