জাবি ভিসির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারলে ব্যবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিলে ব্যবস্থা নেয়া হবে।

আর প্রমাণ দিতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর