শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের চলমান কর্মসূচির আওতায় আলোচনা ও প্রয়োজনীয় কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে এবং ইতিবাচক দিকে এগোচ্ছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে আয়কর আদায়ে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কাস্টমস রাজস্বেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি কিছুটা কম দেখা যাচ্ছে। ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি চালু করায় এক মাসের তথ্যের পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। আশা করছি, ভ্যাট আদায়েও দ্রুত প্রবৃদ্ধি আসবে।

তিনি বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকের তথ্য দিয়ে পুরো বছরের পরিস্থিতি বিচার করা ঠিক হবে না। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিক পার হওয়ার সঙ্গে সঙ্গে রাজস্ব আদায়ের চিত্র আরও ভালো হবে। সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছি।

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সবকিছু হিসাব-নিকাশ করেই করা হচ্ছে। কোনো কিছুই হিসাবের বাইরে করা হচ্ছে না। জনগণের করের টাকা যাতে অপচয় না হয় এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকারের ব্যয় পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি ব্যয়ের বিপরীতে মূল্য থাকতে হবে। সেই ব্যয়ের বিনিয়োগের বিপরীতে রিটার্ন (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) থাকতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এসব বিষয় মাথায় রেখেই সরকার প্রতিটি ব্যয় পর্যালোচনা করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, আয়ের সঙ্গে সংগতি রেখেই ব্যয় করতে হবে। দিনের শেষে দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে এবং ইতিবাচক দিকে এগোচ্ছে।

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুধু ঋণের কিস্তি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সামগ্রিক কর্মসূচি। আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে কর্মসূচি নিয়ে কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন ধরনের বন্ড নিয়েও কাজ করছে সরকার।

তিনি বলেন, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচির আওতায় দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি, আগামী জানুয়ারির মধ্যে বাংলাদেশ এ কর্মসূচির আওতায় অর্থায়ন পাবে।

রাজস্ব প্রশাসনের বিভাজন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বিষয়টিকে দ্রুত আইনি কাঠামো দেওয়া সম্ভব হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী সময়ে এটি সংসদে উত্থাপনের বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

সম্পর্কিত খবর