জাতির পিতার সমাধিতে রূপালী ব্যাংকের ডিএমডিদের শ্রদ্ধা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রূপালী ব্যাংকের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাতজন উপব্যবস্থাপনা পরিচালক। ডিএমডি মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, মো. আবদুর রহিম, মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন, শচীন্দ্র নাথ সমাদ্দার ও সালমা বানু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে মোনাজাত করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


