down of head

ছয় মানি এক্সচেঞ্জ থেকে ৫ কোটি টাকা ছিনতাই এর অভিযোগ

জুলাই আন্দোলনের পর দেশের আইনশৃঙ্খলা অবনতির কারণে ৬টি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৫ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ জানিয়েছে মানি চেঞ্জার্স এসোসিয়েশন।

আজ বেলা ১২ টায় রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ জানায়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এম এস জামান বলেন, এমন পরিস্থিতিতে ৬ ছিনতাইকারীকে পুলিশ ধরতে পারলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭টি অবৈধ মানি এক্সচেঞ্জ বেআইনিভাবে ডলারের রেট নিয়ন্ত্রণ করে আসছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও তার থেকে কোনো প্রতিকার মেলেনি।

এর আগে, গেল মাসের ২৭ তারিখে মিরপুরের মাহমুদ ফরেন এক্সচেঞ্জ নামের প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকার ছিনতাই করা হয়েছে বলে জানান এক ভোক্তভোগী।

এম এস জামান বলেন, ‘আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। আমরা সেন্ট্রাল ব্যাংকে চিঠি দিয়েছি, আইন শৃঙ্খলাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে, আমরা সরকারের প্রত্যকটা জায়গায় জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি।

সম্পর্কিত খবর