শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

চুরির টাকা মেকআপ করতেই গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র : রিজভী

উন্নয়নের নামে চুরির টাকা মেকআপ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৫ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, ‘আজকে সংবাদপত্রে এসেছে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে এনার্জি রেগুলেটরি কমিশন। পেট্রোবাংলার পরামর্শে তারা এ কাজটি করবেন। এখন গ্যাসের পাইকারি মূল্য ৯ টাকা ৩৩ পয়সা, এটা বাড়িয়ে করা হবে ১২ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে আজ। এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এ দেশের মানুষকে অধমে পরিণত করেছেন তার দুঃশাসনের দ্বারা। জনগণের গলাকাটার জন্যই সরকার গ্যাসের দাম বৃদ্ধি করার পাঁয়তারা করছে। উন্নয়নের নামে চুরির টাকা মেকআপ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।’

রিজভী বলেন, ‘সরকার আমাদের ফ্লাইওভার মেট্রোরেল দেখাচ্ছে, পদ্মা সেতু দেখাচ্ছে। আবার অহংকার করে বলছেন টুস করে ফেলে দেবেন। শুধু কি হর্ণ বাজালেই শব্দ দূষণ হয়? প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে তিনি যখন এমন কথা বলেন এটা সমাজের মধ্যে বড় ধরনের শব্দ দূষণ তৈরি করে।’

ডিইউজের সহ-সভাপতি সাংবাদিক রাশেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত খবর