শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

চীনে অ্যালুমিনিয়াম আমদানি ৩৭% কমেছে

এপ্রিলে চীনের অ্যালুমিনিয়াম আমদানি আগের মাসের তুলনায় ৩৭ দশমিক ৭ শতাংশ কমেছে। স্থানীয় বাজারে ধাতুটির নিম্নমুখী ব্যবহার ও বিদেশের বাজারে দাম বেড়ে যাওয়া আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশটির সরকার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তথ্য বলছে, এপ্রিলে অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ২৮৯ টনে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৮১ হাজার ১৩৯ টন। চলতি বছরের মার্চের তুলনায় আমদানি ১১ দশমিক ১ শতাংশ কমেছে।

চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী। গত চার মাসে দেশটি দুই লাখ টনের কম করে অ্যালুমিনিয়াম আমদানি করেছে। দেশটিতে ব্যবহার কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে কঠোর লকডাউন।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, এদিকে আমদানি কমলেও ধাতুটির রফতানি বেড়েছে। এপ্রিলে রফতানি হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৮৬৩ টন, যা আগের মাসের তুলনায় ৩৬ দশমিক ৫ শতাংশ বেশি।

অন্যদিকে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক উৎস বক্সাইট আমদানি হয়েছে ১ কোটি ১১ লাখ ৩০ হাজার টন। মার্চের তুলনায় আমদানি ৪ দশমিক ৯ শতাংশ কমেছে।

সম্পর্কিত খবর