শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

চলে গলেন কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা

মারা গেছেন কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা। আজ (১০ মে) ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। শিবকুমার স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই শোকপ্রকাশ করেছেন। মোদি লিখেছেন, ‘‌আমাদের সাংস্কৃতিক জগত রিক্ত হলো পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে। সন্তুর যন্ত্রটিকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন।’

ভারতীয় এই কিংবদন্তি বাংলাদেশি শ্রোতাদের কাছেও পরিচিত মুখ। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সংগীত উৎসবে সন্তর নিয়ে বেশ কয়েকবার মাতিয়ে গেছেন ঢাকার মঞ্চ।

অন্যদিকে, উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতে ‘সন্তুর’ নামে বাদ্যযন্ত্রটির আগে তেমন মর্যাদা ছিল না। এটিকে শাস্ত্রীয় সংগীতের মূল ধারায় আনার পুরো কৃতিত্ব এই সংগীত সাধকের। আরেক কিংবদন্তি বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম ‘সিলসিলা’। পুত্র রাহুল বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। সন্তুরবাদক হিসাবে তিনিও প্রতিষ্ঠা পেয়েছেন।

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি ভারতের জম্মুর একটি সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্ম শিবকুমারের। তার বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী। এ কারণে খুব অল্প বয়স মাত্র পাঁচ বছর থেকেই প্রশিক্ষণ নেওয়া শুরু করেন শিব। বাবা উমা সন্তুর নিয়ে অনেক গবেষণা করতেন এবং সিদ্ধান্ত নেন যে, পুত্রকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সন্তুরবাদক হিসেবে গড়ে তুলবেন। সেভাবেই বড় হন শিবকুমার। বাবার দেখানো পথ ধরেই নিজেকে কিংবদন্তির উচ্চতায় নিয়ে যান তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত খবর