শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুরে গ্রামে ঘুমন্ত অবস্থায় হযরত আলী নামে একজনের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। হযরত আলী নাস্তিপুর গ্রামের মৃত রইচউদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল হযরত আলী। এসময় তার কক্ষের জানালার ফাঁক দিয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে তৌফিক হাসান বলেন, নিজ ঘরে নিচে ঘুমিয়ে ছিল আমার মা ও খাটে ঘুমিয়ে ছিল আমার বাবা। মধ্যরাতে হঠাৎ গুলির শব্দে বাবার ঘরে ছুটে গিয়ে দেখি বাবা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিই।

তৌফিকের দাবী, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতো। হয়তো এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, মাথার মাঝখানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন হযরত আলী। কিছুক্ষণ জরুরি বিভাগে রেখে প্রাথথমিক চিকিৎসা দেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

দর্শনা থানার (ওসি) লুৎফুল কবীর জানান, গুলিতে হযরত আলীর মৃত্যু হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।

 

 

সম্পর্কিত খবর