শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

গোপনে বিয়ে করলেন সানাই, বর ব্যাংক কর্মকর্তা

আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। শুক্রবার (২৭ মে) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। বেছে নেন ইসলামিক জীবনযাপন। নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তাকে নিয়ে আর চর্চা হয়নি। এবার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।

যদিও এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন পার করতে চান এই তরুণী।

সম্পর্কিত খবর