শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গুলিস্তানের অবস্থা খারাপ, এখানে কোনো ধরনের শৃঙ্খলা নেই

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা সিটির মধ্যে গুলিস্তান এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এখানে কোনো ধরনের শৃঙ্খলা নেই।’ তিনি আরো বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে হবে।’

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ১৩তম সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রোববার  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিটিসিএ) সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

মহানগরীর সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মেয়রদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে হবে।’

সভায় ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, রাজউক চেয়ারম্যানসহ বিভিন্ন পৌরসভার মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মেয়রদের প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিন। ফুটপাতে কোনো দোকান বসতে দিবেন না। সড়কগুলোতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করা হয়। এগুলো বন্ধ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভেতরে নাগরিকদের সুবিধার্থে ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি এ নিয়ে কাজ করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাজধানীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটো রিকশাগুলো যানজট তৈরি করছে। এগুলোকে অপসারণ করতে হবে। এ জন্য বিআরটিএসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে।’

নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ নিতেও মেয়রদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

ঢাকার পরিবেশকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকায় এখন মেট্রোরেলসহ বেশ কিছু প্রকল্পের কাজ চলছে। এ জন্য বায়ূ দূষণ হচ্ছে। এ নিয়ে কাজ হচ্ছে।’

সম্পর্কিত খবর