শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

গার্ডিয়ান লাইফের সাথে বীমা চুক্তি করেছে রবি

সংবাদ বিজ্ঞপ্তি: 

বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং রবি’র সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরীত হয়েছে। এই চুক্তির আওতায় রবি’র আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত ১ হাজার ৪৫০ জনেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা পাবেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি ও আর ভেঞ্চারসের কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় আসবেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এফসিএ, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মীদের জন্য একটি সহায়ক ও  নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন উপস্থিত অতিথিরা।

সম্পর্কিত খবর