শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

গাজাতেই বসতি স্থাপন করতে চান ইসরায়েলিরা

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েলিরা। ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে গাজার নিয়ন্ত্রক সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত ১২শ ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ২৫ মার্চ পর্যন্ত ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফের হামলায় গাজায় নিহত হয়েছে প্রায় ৩২ হাজার মানুষ।

এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা চলছে। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনা সংক্রান্ত একটি দলের নেতৃত্ব দেওয়া ডেনিয়েল ওয়েইস নামক এক নারী জানিয়েছেন, তার কাছে এমন ৫শ ইসরায়েলি পরিবারের তালিকা রয়েছে যারা গাজায় বসতি স্থাপন করতে আগ্রহী।

ডেনিয়েলা জানিয়েছে, তেল আবিবে তার কিছু বন্ধু রয়েছে, যারা গাজাতে তাদের জন্য প্লট রাখতে বলেছে। স্বর্ণালী বালু, সমুদ্র উপকূলসহ নানা কারণে গাজা আকর্ষণীয় স্থান বসবাসের জন্য। গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে প্লট বরাদ্দও ইতোমধ্যে সম্পন্ন করেছে ইসরায়েল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। সেই থেকে যে দলগুলো ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে ওয়েইসের নাচালা অন্যতম। বর্তমানে এসব এলাকায় প্রায় ৭ লাখ বসতি স্থাপন করেছে ইসরায়েল। ইসরায়েলি এ নারী মনে করেন, ফিলিস্তিনীদের অন্যান্য দেশে অভিবাসী হিসেবে চলে যাওয়া উচিত। গাজা হবে ইসরায়েলিদের বসতি স্থাপনের জায়গা। তবে ফিলিস্তিনিরা তাদের ভূখন্ড ছেড়ে যেতে অনাগ্রহী। এমনকি অন্যান্য কোন দেশও তাদের শরনার্থী হিসেবে গ্রহণ করবে এমন কথা এখনো বলেনি।

ইসরায়েল এবং মিশরের সঙ্গে ফিলিস্তিনের সীমান্তগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেকেই জীবন বাঁচাতে অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করছে। তবে ওয়েইসের পরিকল্পনায় যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে পুরো ফিলিস্তিনী জনগোষ্ঠীকেই নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য রয়েছে ইসরায়েলের।

সম্পর্কিত খবর