শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গাঁজাতেই মাইগ্রেন সমস্যার নিস্তার, বলছে গবেষণা

 

গাঁজা একটি ক্ষতিকারক মাদক হিসেবে পরিচিত। যার আছে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া। এই নেশা ধরলে তিলে তিলে মৃত্যুর দিক ধাবিত হতে হয় চিকিৎসকেরা সবসময় সেটি বুঝিয়ে থাকেন। এত অপকারি একটি মাদক কখনও উপকারি হয়ে উঠতে পারে এটি হয়তো অনেকেরই জানার বাইরে। তবে আশ্চর্য হলেও সমীক্ষা বলছে যারা নিয়মিত মাইগ্রেনে ভোগেন তারা নিস্তার পাবেন গাঁজা টানলে।

তবে নেশার উপকরণের বদলে এটিকে আয়ুর্বেদিক জড়িবুটি হিসেবে ব্যবহার করা হলে তবেই উপকার মিলবে। এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সমীক্ষা ধরে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গাঁজার মধ্যে থাকা ক্যানবিনাইডস আর টেপ্রনিস মাথাব্যথা কমানোর নেপথ্য উপাদান হিসেবে কাজ করে। তীব্র মাথাব্যথা বা মাইগ্রেনের সময় গাঁজার গন্ধ শুঁকলে ব্যথার তীব্রতা অনেকটাই সহ্যের মধ্যে আসে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং সহ অধ্যাপক কেরি কাটলারের মতে, ‘এই গবেষণার সময় অনেকেই জানিয়েছিলেন যে মাথাব্যথা এবং মাইগ্রেনের ব্যথায় গাঁজা টানলে কিছুটা আরাম মেলে।’

সম্প্রতি, জার্নাল অফ পেইনে প্রকাশিত এক গবেষণায় গবেষকরা স্ট্রেনপ্রিন্ট অ্যাপের মাধ্যমে গবেষণা করেছেন। এই গবেষণা চলাকালীন, গাঁজার আগে এবং গাঁজা টানার পরে মাথাব্যথা এবং মাইগ্রেনের রোগীদের অবস্থা পরীক্ষা করা হয়েছিল। তারপরে তথ্য বিশ্লেষণ করা হয়েছিল।

১ হাজার ৩০০ এরও বেশি রোগী গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। গবেষণার সময় বিশেষজ্ঞরা খুঁটিয়ে দেখেছিলেন, নিয়মিত গাঁজা টানলে আদৌ মানুষের স্বাস্থ্যহানি হয় কিনা।

গবেষণা বলছে, নির্দিষ্ট মাপে গাঁজা টানলে তা ওষুধের বিকল্প। এর থেকে এমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না যাতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে ওঠে।

সম্পর্কিত খবর