শিরোনাম
icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

গর্ভেই সন্তান হারালেন ব্রিটনি স্পিয়ার্স

গত মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন মার্কিন গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। মাস পেরুতে না পেরুতেই দুঃসংবাদ জানালেন তিনি। গর্ভেই সন্তান হারিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই গায়িকা।

শনিবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক পোস্টে অনাগত সন্তান হারানোর খবর দেন ব্রিটনি।

ওই পোস্টে বলা হয়েছে- ‘ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করছি যে, প্রেগন্যান্সির শুরুতেই আমরা আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি। যেকোনো মা-বাবার কাছেই এটি একটি হৃদয়বিদারক ঘটনা। মা হওয়ার খবরটি জানাতে আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম, আরও একটু সময় অপেক্ষা করা উচিত ছিল। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।’

ব্যক্তিজীবনে দু’বার বিয়ে করেন ব্রিটনি। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু ২০০৭ সালে কেভিনের সঙ্গেও দাম্পত্যের ইতি টানেন এই গায়িকা।

পরবর্তীতে ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। পেশায় অভিনেতা স্যামের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে স্যামের সঙ্গে বাগদান সারেন তিনি।

সূত্র: বিবিসি

সম্পর্কিত খবর