শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

গবেষণা পরিচালনায় বেশি গুরুত্ব দেবে বিআইসিএম

পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, ডিপ্লোমা ও মাস্টার্স প্রোগ্রাম পরিচালনা করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। সামনের দিনগুলোতে গবেষণা পরিচালনার ওপর অধিক গুরুত্বারোপ করবে প্রতিষ্ঠানটি। গতকাল বিআইসিএমের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘বিআইসিএম রিসার্চ সেমিনার-১৩’-এ সভাপতির বক্তব্যে এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার।

বিআইসিএমের সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওমানের ইউনিভার্সিটি অব নিজওয়ার সহযোগী অধ্যাপক ও ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের প্রধান ড. মোহাম্মাদ দুলাল মিয়া। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ফাইন্যান্স স্কুল অব বিজনেস বিভাগের প্রভাষক ড. হাসিবুল চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাহের জামিল। সেমিনারে উপস্থিত আলোচকরা বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে বিআইসিএমের সঙ্গে গবেষণা সহযোগী হিসেবে কাজ করার ইচ্ছে পোষণ করেন।

সম্পর্কিত খবর