শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘খয়রাতির ৫ একর জমি মুসলামানদের দরকার নেই’

অযোধ্যায় হবে রাম মন্দির। পৃথক জমিতে হবে মসজিদ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাগে ফেটে পড়লেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। অযোধ্যা রায় প্রসঙ্গে তার স্পষ্ট জবাব, ‘শীর্ষ আদলত সর্বময় কিন্তু অভ্রান্ত নয়।’

ওয়াইসির কথায়, ‘এই রায়ে সন্তুষ্ট নই। শীর্ষ আদলত সর্বময় কিন্তু অভ্রান্ত নয়। আমাদের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আমাদের পাঁচ একর জমি দান করার কোনও প্রয়োজন নেই। মুসলমানদের সেই দান প্রত্যাখ্যান করা উচিত।’

ওয়াইসির দাবি, এমনি মানুষের কাছে চাইলেই মুসলিমরা ৫ একর পেয়ে যাবে। সরকারের খয়রাতির প্রয়োজন নেই। হায়দরাবাদের এই সংসদ সদস্যের বক্তব্য, আমরা আমাদের আইনি অধিকারের জন্য লড়ছি। ভারতের মুসলমানদের এতটা খারাপ দিনও আসেনি যে খয়রাতির জমি নিতে হবে। আমরা যদি এভাবেই ভিক্ষা করতে থাকি তাহলে তাহলে এগোতে পারব না। মুসলিম বোর্ড কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের এই ৫ একরের প্রস্তাব খারিজ করা উচিত।

এদিনই সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের সুন্নি ওয়াকফ বোর্ড। যা ভারতের সর্বকালের ইতিহাসে ঐতিহাসিক রায় বলে গণ্য হচ্ছে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শনিবার এই রায় দিয়েছে। সর্বসম্মতিক্রমে এই রায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে পরিকল্পনা করে ট্রাস্ট গঠনের মাধ্যমে মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়ে জানিয়েছিল, অযোধ্যায় বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালা বিরাজমানের মধ্যে সমান ভাবে ভাগ করতে হবে। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪টি আবেদনপত্র জমা পড়ে।

ওয়াইসির বক্তব্য, ‘হাইকোর্টের রায়ে বাস্তব বিচারে রূপায়ণ করা যেত না। কিন্তু সুপ্রিম কোর্টের রায় আমরা মানতে পারছি না।’

সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় নিয়ে ‘সন্তুষ্ট নয়’ সুন্নি ওয়াকফ বোর্ড। পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবচিন্তা করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে।

আদালতে সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে প্রতিনিধিত্ব করা জেড জিলানির কথায়, ‘আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি। তবে, অযোধ্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট নই। পরবর্তী পদক্ষেপ হিসাবে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবো।’ যা সমর্থন করেছেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্পর্কিত খবর