শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

খুনের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

জলমহাল নিয়ে রোহেদ মিয়া খুনের ঘটনায় আসামি সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেট মদিনা মার্কেট থেকে গ্রেফতার করেছেন র‍্যাব ৯ এর সদস্যরা।

গতকাল শনিবার মধ্যরাতে সিলেট র‍্যাব ৯ এর সদস্যরা মদিনা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে তার অফিস থেকে গ্রেফতার করে রাতেই তাকে দিরাই থানায় হস্তান্তর করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহাল নিয়ে প্রদীপ রায়ের গ্রুপের লোকজনের সঙ্গে রোহেদ মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় রোহেদ মিয়া ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া ২২ অক্টোবর দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা করেন। শনিবার সুনামগঞ্জ জেলা আদালতের দিরাই কোর্টে তার জামিন শুনানি হবে।

 

 

সম্পর্কিত খবর