শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘খালেদা জিয়ার চিকিৎসায় দেশেই অনেক ভালো ডাক্তার আছে’

‘বাংলাদেশেই উন্নতমানের চিকিৎসা হচ্ছে। দেশেই খালেদা জিয়ার জন্য ভালো চিকিৎসক রয়েছে। সরকার তার চিকিৎসায় বদ্ধপরিকর। তার পরিবার, রাজনৈতিক দল যেভাবে চায়- সেভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে। মেধাবী দক্ষ চিকিৎসকের চিকিৎসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। ’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব জহুরুল হোসেন হলরুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ফখরুল ইসলাম যে কথা বলেছেন- আমাদের এ সরকারকে টেনেহিঁচড়ে নামিয়ে ফেলবে। আমি বলতে চাই, সাড়ে ১২ বছরে আপনারা এ সরকারকে রশি দিয়ে টেনেহিঁচড়ে নামাতে চেয়েছিলেন। ফলে নিজেদের রশিই ছিড়ে গেছে। সরকারকে আরও টেনেহিঁচড়ে নামাতে চাইলে শুধু রশি নয়; আপনারাই নিচে পড়ে যাবেন। নিজেরাই একেবারে নিচে পড়বেন।

রামপুরার ঘটনা নিয়ে হাছান মাহমুদ বলেন, একটি শ্রেণি ছাত্রদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। রামপুরার ঘটনাও তেমন ঘটনা বলেই জানতে পেরেছি। দেশে কিছু পরগাছা আছে, তারা রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি ছাত্রদের বলব, ঢাকায় আমরা হাফ ভাড়ার ব্যবস্থা করেছি, চট্টগ্রামেও আলোচনা চলছে। তোমরা সবাই রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাও। করোনায় পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। আর সময় নষ্ট করা যাবে না, সবাই ক্লাসে যাও। পড়াশোনা করে দেশ ও দেশের কল্যাণে নিবেদিত হও। মনে রাখতে হবে, তোমাদের মা-বাবা তোমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন। নিজে মানুষের মতো মানুষ হয়ে মা-বাবাদের সর্বোচ্চ সেবা করবে। আদর্শ মানুষ হয়ে নিজেকে গড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেন, গণমাধ্যমে সাব-এডিটরসদের গুরুত্বও অপরিসীম। রিপোর্টারদের সংবাদগুলো অলংকার করে তুলেন তারা। তাদের কল্যাণেও সরকার এগিয়ে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের সহায়তা করছেন।

অনুষ্ঠানে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তির পুরস্কার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসভাপতি অ্যাডাভোকেট বলরাম পোদ্দার, সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, কেএসবি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দীপু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, কায়কোবাদ মিলন, মোতাসিন বিল্লাহ, গাজী আবদুল হাই, আবু হাসান হৃদয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গান পরিবেশন করেন সিফাত আহমেদ, কবিতা পাঠ করেন ফাহমিদা নওশিন মোনতাহা। শুভেচ্ছা বক্তব্য দেন- শিক্ষার্থী সিয়াম, ঋতি রহমান প্রমুখ।

 

সম্পর্কিত খবর