শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ক্ষমা চেয়ে জনি ডেপকে ৩০১ মিলিয়ন ডলারের ‘অফার’ ডিজনির!

সাবেক স্ত্রীর ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা জিতেছেন তিনি। এবার শোনা যাচ্ছে, ডিজনির তরফ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয়েছে ডেপকে। সেই সাথে রয়েছে একটি ৩০১ মিলিয়ন ডলারের ‘অফার লেটার’ যেখানে আবারো তাকে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজে ফিরে আসতে অনুরোধ জানানো হয়েছে।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের পাঁচটি ছবিতেই মুখ্য চরিত্র জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছিলেন জনি ডেপ। তার অভিনয়ই মূলত এই সিরিজকে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনতেই সমস্যার সৃষ্টি হয়। ‘ফ্যান্টাস্টিক বিস্ট ৩’, ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ থেকে বহিষ্কার করা হয় ডেপকে। কার্যত কর্মহীন হয়ে পড়েন অভিনেতা। এখন মানহানির মামলা জিতে যাওয়ায় পরিস্থিতি ঘুরে গেছে ১৮০ ডিগ্রি।

মামলায় জেতার পরেই ডেপের ভক্তরা ডিজনি সংস্থাকে তার কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলে। অস্ট্রেলিয়ায় পপ কালচার গসিপ সাইট ‘পপটপিক’ বলছে, ক্ষমা চেয়ে ৩০১ মিলিয়ন ডলারের অফার পাঠিয়েছে ডিজনি। ফের জ্যাক স্প্যারো সাজতে অনুরোধ জানানো হয়েছে। যদিও এর আগে ডেপ একবার বলেছিলেন, ৩০০ মিলিয়ন ডলার দিলেও আর জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করবেন না। ৩০১ মিলিয়নের অফারে সেই বরফ গলে কি না সেটাই এখন দেখার।

সম্পর্কিত খবর