শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্ষমতায় থাকতেই আ’লীগ সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। তাদের উদ্দেশ্য- সহিংসতার দায় বিএনপির ওপর চাপিয়ে আবারও ক্ষমতায় আসা।’

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পরিকল্পিতভাবে একজন পাগলকে দিয়ে মসজিদে কোরআন রাখা হলো। মুসলমানরা আন্দোলনে নামলো। আবার হাজীগঞ্জে হামলা করা হলো। এগুলো সব একইসূত্রে গাঁথা। এই যে তারা পরিকল্পিত ঘটনা ঘটাচ্ছে, এটা তাদের একটা অস্ত্র। এ অস্ত্রকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে তারা আবার ক্ষমতায় আসতে চায়।’

তিনি বলেন, ‘আমরা রংপুরে দেখেছি, ছাত্রলীগের দুজন নেতা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে। অতএব এসব ঘটনা কে ঘটাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ করা কিংবা ভাবার অবকাশ নেই। কারণ এটা ঘটিয়েছে সরকার নিজেই।’

ফখরুল বলেন, ‘বাংলাদেশে মন্দিরে হামলার ঘটনা ঘটানোর পর পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা ঘটিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা এসব ঘটনা ঘটিয়ে এক দলকে ক্ষমতায় রাখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা চায় না। এ দেশে নির্বাচনের মাধ্যমে বারবার সরকার পরিবর্তন হয়েছে। বারবার গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ আবারও সেটাই দেখতে চায়।’

বৈঠকে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর